PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

রাজারহাটে ইয়াবা ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। 

দৈনিক গণআওয়াজ
মে ২, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ
| 4
Link Copied!

রতন রায় : ‎কুড়িগ্রাম প্রতিনিধি

‎কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎শুক্রবার (১ মে) রাতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ছিনাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৩৬)। তিনি উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১১ ঘটিকায় ছিনাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজারহাট থানা পুলিশ। অভিযানে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪ বোতল এসকাফ (ফেনসিডিল জাতীয় মাদক), ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১০ টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

‎রাজারহাট থানার (ওসি) মো: মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে এবং মাদকের প্রবেশদ্বার বন্ধ করতে পুলিশি তৎপরতা ও এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৩,২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 

আরও পড়ুন

নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব: ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা থেকে নিখোঁজ হওয়া কিশোর রাকিব হোসেন (১৬) দীর্ঘ ৭ দিন পর পুলিশের সফল উদ্ধার অভিযানে তার মায়ের কোলে ফিরেছে। শুক্রবার (৫ জুন) দুপুরে নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দীর্ঘ উৎকণ্ঠার পর ছেলেকে ফিরে পেয়ে আবারও হাসি ফুটেছে মা মোছা. মিনা খাতুনের মুখে। এর আগে, গত ৩০ মে সকালে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের সন্ধানে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাকিব। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় গত ৩১ মে মা মোছা. মিনা খাতুন ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩২৫) করেন। নিখোঁজের পর থেকেই রাকিবকে উদ্ধারে তৎপর হয় ঝিকরগাছা থানা পুলিশ। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এই উদ্ধার অভিযানে সাহসী ভূমিকা পালন করেন থানার এসআই (নিঃ) পলাশ দাস। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং নিজের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে এসআই পলাশ দাস শুক্রবার দুপুরে নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে রাকিবকে উদ্ধার করতে সক্ষম হন। এরপর আইনি প্রক্রিয়া শেষে ওইদিন রাত ৮টার দিকে তাকে তার মায়ের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। প্রিয় সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা মোছা. মিনা খাতুন ঝিকরগাছা থানা পুলিশ ও বিশেষভাবে তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ দাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, “জিডি হওয়ার পর থেকেই আমাদের টিম রাকিবকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। এসআই পলাশ দাসের দক্ষতায় ও তৎপরতায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ কিশোরকে তার মায়ের কাছে হস্তান্তর করতে পেরে আমাদের ভালো লাগছে।” ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবন সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থা, আশপাশের ঝোপঝাড় ও পরিবেশ পরিদর্শন করেন। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশক নিধন ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ ও ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান ও ফারুক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আখি খাতুন, এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়, উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ডেঙ্গুর প্রকোপ থেকে এলাকাকে মুক্ত রাখতে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST