PriyoKhobor-PNG
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় মহান মে দিবস পালিত 

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
| 1
Link Copied!

 

পাইকগাছা ( খুলনা) উপজেলা সংবাদদাতা।।

খুলনার পাইকগাছায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাড়ুলী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১ মে শুক্রবার সকালে বাঁকা বাজার চত্বরে দিবসের শুরুতেই জাতীয় পতাকা ও মে দিবসের পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বাঁকা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাড়ুলী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এসকে মহিববুল্লাহ। বক্তব্য রাখেন রাড়ুলী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সাংবাদিক আহমদ আলী বাছা, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ফারুক ঢালী, এইচএম ফারুক আহমেদ, আবু সাঈদ সরদার, সবুর গাজী, লতিফ সানা, লাভলু গাজী, ইউসুফ মিস্ত্রি, সোহাগ দাশ, ইসরাফিল ঢালী, নিয়ামত সরদার, হুসাইন আহমদ, তারক মন্ডল, মফিজুল ইসলাম, নজরুল ইসলাম, মামুন শেখ ও আব্দুল হক গাজী।

এছাড়া দিবসটি উপলক্ষে খুলনা মটর শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পৌরসভা হ্যান্ড লিং শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন র‍্যালি আলোচনা সভা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় দখলমুক্তকরণ অভিযান, উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST