PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় র‍্যাব-১২ এর পৃথক অভিযানে শাকিল হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৭, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
| 9
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামীকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

‎র‍্যাব-১২ এর সিপিএসসি, বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) রাতে বগুড়া শহরের মালগ্রাম খান্দার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাবতলী থানার মামলা নং-৪ (তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫), ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহারভুক্ত ৪ নম্বর পলাতক আসামী মোঃ সম্রাট হোসেন (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি গাবতলী থানার প্রথমারছেও এলাকার বাসিন্দা।

‎একই রাতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে একই এলাকার আরেকটি বাড়িতে পৃথক অভিযান চালিয়ে একই মামলার ৫ নম্বর পলাতক আসামী মোঃ উজ্জল হোসেন (৩৯)-কে গ্রেফতার করা হয়। তিনিও একই এলাকার বাসিন্দা।

‎গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

আরও পড়ুনঃ  পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে যৌথ উদ্যোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST