PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় দোকানির মৃত্যু

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৭, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
| 1
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে বটগাছ উপড়ে পড়ে পানের দোকানচাপায় শ্রী উমা চন্দ্র (৫২) নামে এক দোকানির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী উমা চন্দ্র উপজেলার চকরাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঝড়ের তাণ্ডবে দোকানের পাশের একটি বড় বটগাছ উপড়ে গিয়ে তার দোকানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং দোকানের ভেতর থেকে গাছচাপা পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা ও এসআই মোঃ মোজাহিদুল ইসলাম মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশি ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST