PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গাবতলিতে বজ্রপাতে যুবক নিহত

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৬, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
| 5
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলায় জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ওই গ্রামের বাসিন্দা মো. আবদুল করিমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে এলাকায় হঠাৎ করে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়। এ সময় বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান তিনি।

জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই আকস্মিক বজ্রপাত হলে সুমন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পেশাজীবী সংগঠন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা বিভাগ) কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি গঠন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST