PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৬, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
| 3
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় অবস্থিত ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. শহীদ আবু সরোয়ার মহোদয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অধিনায়ক মহোদয় বিগত কল্যাণ সভায় উত্থাপিত আবেদন ও নিবেদনসমূহের প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। এরপর তিনি পর্যায়ক্রমে সকল অফিসার ও ফোর্স সদস্যদের বিভিন্ন চাহিদা, সুবিধা-অসুবিধা এবং সমস্যা মনোযোগ সহকারে শোনেন। তিনি উত্থাপিত বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এছাড়াও প্রতি মাসের ন্যায় এ সভায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধিনায়ক মহোদয়।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার মো. তৌফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দীন মন্ডলসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

আরও পড়ুনঃ  সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত:
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST