
ডি.এম. ফাহিমুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে ২য় স্থান অর্জন করেছে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্চ ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে এই সাফল্য প্রমাণ করে যে—ইচ্ছা ও সঠিক পরিকল্পনা থাকলে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।
সাফল্যের শিখরে রাজবাড়ী সদর উপজেলা!
বিভাগীয় সম্মান: ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় ২য়।
সেবার মান: নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ।
নেতৃত্ব: স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য উদাহরণ।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় বলেন, মানুষের সেবায় নিয়োজিত নাগরিক সেবার উপরে আর কোন সেবা নেই আগামীতেও যেন ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি।


