PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বাংলা শ্রমিক ভিন রাজ্যে গিয়ে ভোটার জন্য বাড়ি ফেরার পথে নিখোঁজ পরিবারের শোকের ছায়া। দুই রাজ্যের থানায় এফআইআর নিতে অস্বীকার পরিবারের দাবি

Editor-1
এপ্রিল ২৫, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
| 1
Link Copied!

 

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:– আবারও বাংলার শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে সামনে বিধানসভা নির্বাচন ,আর এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে প্রায় দু সপ্তাহ হয়ে গেল এখনও পর্যন্ত নিখোঁজ। কোন হদিস না মেলায় এখন পরিবারের শোকের ছায়া নেমে আসে। দুই রাজ্যের থানায় এফআইআর নিতে অস্বীকার দাবি নিখোঁজ শ্রমিকের পরিবারের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট দুই নম্বর ব্লকের নৈনান গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের দাবি স্বামী স্ত্রী কয়েকদিন পূর্বে ভোট দেয়ার জন্য বাড়ি ফিরছিলেন গুজরাট থেকে কাজ ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ছেলে ও বৌমা রোকেয়া খাতুন ও ছেলে আজাহারুদ্দীন শেখ। ছেলের বাবা দাবি করেন, উড়িষ্যায় ঝাসুদা নামক স্টেশনে ট্রেন থেকে নেমে কিছু খাবার কেনার উদ্দেশ্যে যায়। সেই সময় ট্রেনটি ছেড়ে দেয় । বৌমা আমাকে ফোন করে কান্নাকাটি শুরু করে আমি তাকে চলে আসতে বলি আমার অন্য ছেলেরা উড়িষ্যায় পাঠানোর ব্যবস্থা করি।পরে সেখানে গিয়ে আমার ছেলে সিসি টিভি ফুটেজ চেক করে সেখানে ছেলের ছবি দেখতে পায় । ফোন সহ সমস্ত ডকুমেন্টস কিন্তু বৌমার হাতে রেখে দিয়ে সে নেমেছিল। তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না । বাংলার রাজ্যের পুলিশ তথা উড়িষ্যার পুলিশ কিন্তু সেই ভাবে আমাদের সহযোগিতা করেনি। আমি আমার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কড় জোড়ে আবেদন জানায়। তিনি আমাদের অভিভাবক তিনি এই বিষয়টা যথাযথ দেখবেন এবং আমার ছেলের সুষ্ঠুভাবে বাড়ি ফেরানোর কথা তিনি ভাববেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST