PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শাজাহানপুরে স্ত্রীর তালাকের পর অভিমানে নজরুলের আত্মহত্যা

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৫, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
| 2
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিমানে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।

‎গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

‎স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। তিনি একটি পরিবহন প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

‎তিনি আরও জানান, সংসারের খরচ বহনে অনিয়ম এবং পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে একাধিকবার তাদের বিচ্ছেদ হলেও সর্বশেষ তার স্ত্রী তালাক দেন। এর পরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

‎শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের তথ্যমতে নজরুল ইসলাম আর্থিক সংকট ও ঋণের চাপে ছিলেন। পাশাপাশি দাম্পত্য কলহও চলছিল। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  একবার জ্বালানিতেই চলবে ১৮ মাস, ৬০ বছর মিলবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST