PriyoKhobor-PNG
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া ধুনটে সংবাদ প্রকাশের পর টুপি কারখানায় মিলল ডিজেল

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৫, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
| 1
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ, কৃষি ও শিল্প খাতে। এরই ধারাবাহিকতায় বগুড়ার ধুনট উপজেলায় ডিজেল সংকটে পড়ে টুপি শিল্পের কয়েকটি কারখানা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, যা স্থানীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলতে শুরু করে।

‎এ অবস্থায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতি এলাকায় অবস্থিত ড্রীম টাচ ফ্যাশন ও ফ্রেক্সটোন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন করেন। আবেদনে প্রতিদিন ৫০ থেকে ৬০ লিটার ডিজেল সরবরাহের অনুমতি চাওয়া হয়, যাতে জেনারেটর চালু রেখে উৎপাদন কার্যক্রম সচল রাখা যায়।

‎পরে গত ২১ এপ্রিল ইউএনও’র অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট কারখানা মালিকরা মেসার্স সুলতান ফিলিং স্টেশনে আবেদনপত্র প্রদর্শন করেন। তবে অভিযোগ ওঠে, পাম্প কর্তৃপক্ষ বিষয়টি যথাযথ গুরুত্ব না দিয়ে অন্যান্য গ্রাহকদের নিকট তেল সরবরাহ অব্যাহত রাখে, ফলে কারখানা কর্তৃপক্ষ চরম ভোগান্তিতে পড়ে।

‎এ ঘটনাকে কেন্দ্র করে ধুনট উপজেলা প্রেসক্লাবের ফেসবুক পেইজে “ধুনটে সুলতান ফিলিং স্টেশনে ইউএনও’র স্বাক্ষরিত অনুমোদনপত্র দেখিয়েও মেলেনি ডিজেল” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

‎এর প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় উক্ত দুইটি টুপি কারখানায় যথাক্রমে ৫০ ও ৬০ লিটার ডিজেল সরবরাহ করা হয়। ফলে কারখানাগুলোর জেনারেটর চালু করে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে এবং শ্রমিকদের কর্মসংস্থানও স্বাভাবিক হতে শুরু করেছে।

‎ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্য সোহেল রানা সরেজমিনে গিয়ে জানান, সকাল থেকেই ডিজেল সংগ্রহে কৃষকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। তবে বর্তমানে পাম্প কর্তৃপক্ষ স্বাভাবিক নিয়মে তেল সরবরাহ করছে বলে জানা গেছে।

‎ড্রীম টাচ ফ্যাশনের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, ডিজেল সংকটের কারণে তাদের কারখানার উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ইউএনও’র অনুমোদন পাওয়ার পরও শুরুতে তেল না পেয়ে তারা হতাশ হয়ে পড়েন। তবে সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় এখন আবার উৎপাদন কার্যক্রম শুরু করতে পেরেছেন। এজন্য তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, বিষয়টি তার নজরে আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্প প্রতিষ্ঠানগুলো যাতে নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনুমোদন দেওয়ার পরও কোথাও জ্বালানি সরবরাহে অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধে ১ ঘন্টা কর্ম বিরতী ও মানববন্ধন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST