PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৪, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
| 7
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছার বিভিন্ন এতিমখানা, শিশু সদন ও লিল্লাহ বোডিং এর শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে “পুষ্টি বৈষম্যের দিন শেষ ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিন ২৪ এপ্রিল শুক্রবার সকালে নিজে উপস্থিত থেকে বাতিখালী সিরাতুল হুদা এতিমখানা, বাসস্ট্যান্ড কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ উপজেলা সদরের বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ উন্নত মানের খাবার বিতরণ এবং পুষ্টি বার্তা প্রচার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম ও সরোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মী বৃন্দ। 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে সমাজ থেকে পুষ্টিহীনতা দুর করা, পুষ্টি সম্পর্কে সাধারণ মানুষ কে সচেতন করা। তিনি বলেন আমরা সবাই প্রতিদিন খাবার খাই, কিন্তু পুষ্টি গুণাগুণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের তেমন কোন ধারণা নাই। তিনি সুস্থ্য সবল জাতি গঠন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে প্রতিদিন পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান। একই সাথে তিনি গর্ভবতী নারী ও শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST