PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নাটোরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র নাটোর, মহাসড়ক অবরোধ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৪, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
| 3
Link Copied!

নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা হয় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লালপুর উপজেলার কদমছিলান এলাকায় পূর্ব বিরোধের জেরে যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় সড়কে গাছ ফেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

লালপুর থানার ওসি তদন্ত রিয়াজুল হাসান জানান, শুক্রবার দুপুরে এক পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে তোহা ও মজনু গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  পোরশায় প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক আদিবাসী খামারিদের উন্নয়নে গবাদিপশুর খাদ্য বিতরণ।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST