PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনট উপজেলার উন্নয়নের শীর্ষে কালের পাড়া ইউপি প্রশংসায় ভাবছেন চেয়ারম্যান শিপন

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৩, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
| 9
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার মধ্যে উন্নয়নের দিক থেকে অন্যতম অগ্রসর অবস্থানে উঠে এসেছে ২নং কালের পাড়া ইউনিয়ন। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবার প্রসার এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতায় এই ইউনিয়ন বর্তমানে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিতি লাভ করেছে। সুশাসন, স্বচ্ছতা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করায় ইউনিয়নটি এখন প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

‎ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন বলেন, “আমাদের লক্ষ্য কালের পাড়া ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও মডেল ইউনিয়নে রূপান্তর করা। জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পসমূহ সঠিকভাবে বাস্তবায়নের ফলেই আজ আমরা এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি।” তিনি আরও জানান, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা, স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

‎স্থানীয়দের মতে, কালের পাড়া ইউনিয়নের পরিবর্তন দৃশ্যমান ও প্রশংসনীয়। ১নং ওয়ার্ডের হেউটনগর গ্রামের বাসিন্দা মোঃ তবিবর রহমান প্রাং বলেন, “আগের তুলনায় এখন আমাদের ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। অধিকাংশ রাস্তা পাকা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ভালো হয়েছে এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য হয়েছে। ফলে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে।”

‎উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও কালের পাড়া ইউনিয়নে আরও নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং ইউনিয়নকে ধুনট উপজেলার মধ্যে একটি আদর্শ ও দৃষ্টান্তমূলক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

‎সংশ্লিষ্ট মহলের ধারণা, পরিকল্পিত উদ্যোগ, জবাবদিহিতা এবং জনগণের সম্পৃক্ততা অব্যাহত থাকলে কালের পাড়া ইউনিয়ন ভবিষ্যতে আরও উন্নয়নের মাইলফলক স্পর্শ করবে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST