PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ১১১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তর                 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৩, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
| 5
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শহরে মাদকবিরোধী অভিযানে ১১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

‎গত বুধবার (২২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২-এর একটি আভিযানিক দল বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের স্টেশন রোডের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে ফুটপাত থেকে তাদের আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন -নওগাঁ জেলার বদলগাছী থানার কাদিবাড়ী (উত্তরপাড়া, ৪নং ওয়ার্ড) এলাকার মোঃ স্বপন হোসেন (২৫) ও মোঃ গোলাম রব্বানী হাসান ওরফে কাবিল (৪৫)।

‎র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ১১১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ৭৪ টাকা জব্দ করা হয়েছে।

‎পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলামের প্রার্থিতা ঘোষণা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST