
এস.এম শামীম,খুলনা:
খুলনা জেলার তেরখাদা উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন প্রত্যাশার আলো জাগিয়েছেন তেরখাদা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম।
তরুণ এই আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে এলাকার গরিব, দুঃখী, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। একটি সুখী, সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন এবং ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন তিনি। সদালাপী, সাদাসিধে ও মানবিক গুণাবলির অধিকারী এই ব্যক্তি মানুষের ভাগ্য পরিবর্তনের প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। একজন কুরআনের হাফেজ হিসেবে তিনি ইতোমধ্যে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনায় এসেছেন।
স্থানীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। নির্বাচিত হলে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিশেষ করে শিক্ষাখাতের উন্নয়ন, শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা এবং একটি আলোকিত, শিক্ষিত সমাজ গঠনে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি কৃষিখাতের উন্নয়নেও তিনি কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন।
এছাড়া দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে থাকা ভূতিয়ার বিল সমস্যার স্থায়ী সমাধানে পলি ভরাট বা চারপাশে খাল খননের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তার মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫০ হাজার মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে।
তার এসব জনকল্যাণমূলক প্রতিশ্রুতি, সামাজিক সম্পৃক্ততা এবং মানুষের প্রতি আন্তরিকতার কারণে ইতোমধ্যেই এলাকাবাসীর কাছে তিনি একজন জনপ্রিয় ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেছেন। আসন্ন নির্বাচনে তিনি একটি উল্লেখযোগ্য চমক দেখাতে পারেন বলেই মনে করছেন সচেতন মহল।


