PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৫৫ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুই 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৮, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
| 2
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শহরের গোয়ালগাড়ী সুলতানগঞ্জ এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া একটি অভিযান পরিচালনা করে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাড়ী সুলতানগঞ্জ এলাকায় মৃত আব্দুল মালেক শেখের বাড়ির ভাড়াটিয়া, পলাতক আসামি মোছাঃ আফরোজা বেগমের ভাড়া ঘরে এ অভিযান চালানো হয়।

অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—

মোছাঃ সালমা বেগম ওরফে রঞ্জনা (৪০), পিতা মৃত আবু তাহের টুকু, স্বামী মোঃ রবিউল ইসলাম, স্থায়ী ঠিকানা ছোট কুমিরা পশ্চিমপাড়া, বগুড়া সদর; বর্তমানে গোয়ালগাড়ী সুলতানগঞ্জ এলাকায় বসবাসরত।

এবং মোছাঃ মাজেদা খাতুন ওরফে টেপি (৫১), পিতা মৃত মাহামুদ আলী, স্বামী মোহাম্মদ আলী, ঠিকানা মালতীনগর (হাইস্কুল নদীর ঘাট)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি স্মার্টফোন, ২টি বাটন মোবাইল ফোন এবং ৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST