PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গোকুল বেহুলাবাসর ঘর তাবু জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৮, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
| 4
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদর উপজেলার গোকুলে অবস্থিত ঐতিহাসিক বেহুলাবাসর ঘর তাবু জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ছাদ ঢালাই কাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। তিনি তার বক্তব্যে বলেন, বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানের নেতৃত্বে বগুড়া এগিয়ে যাবে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে আগামী দিনে সদর উপজেলা ও জেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্বের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুল হক টুকু, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, গোকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক হামিদুর রহমান বাবলু, সহ-সাধারণ সম্পাদক এবিএম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাজ্জাদুল বারী রতন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেকেন্দার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন আবু শাকিল আরিফ, আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান মিন্টু, সমাজসেবক শাহিনুর রহমান মহসিন, ইকবাল ফেরদৌস ডলার, শাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সুজনসহ অনেকে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে নিম্ন মানে ইট বালু খোয়া দিয়ে চলছে সড়কের কাজ

দোয়া মাহফিলে মসজিদের উন্নয়ন, মুসল্লিদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মোত্তালেব হোসেন।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST