
সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি যশোর
খাজুরায় অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন” এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বই বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নুরনাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান মো: সোহেল রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি মো: সুলাইমান কবির রাব্বি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: সাকিল হোসেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন, সিনিয়র শিক্ষক জাকির হোসেন মিনি, হারুন আর রশিদ, সুজিত কুমার, হোসেন আরা মিনা-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এছাড়াও খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন-এর প্রচার সম্পাদক মাহিন হোসেন, সদস্য খাইরুল ইসলাম, রহিম হোসেন, আলভি সিয়াম, মিঠু-সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও সভাপতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


