PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে তৃতীয় লিঙ্গ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, উদ্বেগে স্থানীয়রা

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১৪, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
| 2
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় তৃতীয় লিঙ্গ পরিচয় ব্যবহার করে একশ্রেণির ব্যক্তির চাঁদাবাজি ও অশোভন আচরণের অভিযোগ ক্রমেই বাড়ছে। হাট-বাজার, বিয়েবাড়ি, জন্মদিনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নথিপত্র ও ভোটার তালিকা অনুযায়ী এ এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা খুবই সীমিত। তবে বাস্তবে এ পরিচয়ে সক্রিয় ব্যক্তির সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। অভিযোগ রয়েছে, এদের একটি অংশ প্রকৃত তৃতীয় লিঙ্গের নন; বরং সহজে অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই পরিচয় ব্যবহার করছেন।

ভুক্তভোগীরা জানান, এসব ব্যক্তি দলবদ্ধভাবে বিভিন্ন অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক অর্থ দাবি করেন। অনেক ক্ষেত্রে অশ্লীল অঙ্গভঙ্গি ও আপত্তিকর আচরণের মাধ্যমে মানুষকে বিব্রত করা হয়। এতে সামাজিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি উঠতি বয়সী কিশোর-কিশোরীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন অভিভাবকরা।

অন্যদিকে সচেতন মহলের মতে, কিছু অসাধু ব্যক্তির এমন কর্মকাণ্ডের কারণে প্রকৃত তৃতীয় লিঙ্গের মানুষজনও সামাজিকভাবে বিব্রত ও বঞ্চনার শিকার হচ্ছেন। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন আরও কঠিন হয়ে উঠছে।

এ পরিস্থিতিতে ধুনট উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত তৃতীয় লিঙ্গের মানুষদের সঠিকভাবে চিহ্নিত করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বগুড়ার নন্দীগ্রামে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST