PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ (১৪৩৩) উদযাপন।

মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা 
এপ্রিল ১৪, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
| 33
Link Copied!

মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা

১৪ এপ্রিল ঘিওর উপজেলা চত্বর বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।এবং

একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে অংশগ্রহণ কর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে শুভেচ্ছা বক্তব্যে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম বলেন- ”আমাদের সংস্কৃতিই আমাদের পরিচয়। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি, আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারই প্রমাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আজ এক কাতারে দাঁড়িয়েছি। আমরা চাই সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আরও সমৃদ্ধ ও বিকশিত করতে।”

নিরাপত্তা প্রসঙ্গে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই ঐতিহ্যবাহী এই উৎসব পালিত হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। পল্লীগীতি ও লোকগান পরিবেশন করা হয়।

সার্বিকভাবে, দিনব্যাপী এই নানা আয়োজনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানোয়,ঘিওর উপজেলা বাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। গ্রামীণ আবহে এমন আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  রায়গঞ্জে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST