PriyoKhobor-PNG
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার বনানী বাজারে র‌্যাব-১২ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, জরিমানা

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১৩, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
| 2
Link Copied!

 বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাজারে র‌্যাব-১২ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে বনানী বাজারের ‘রাজু স্টোর’-এ বোতলজাত ২ লিটার সয়াবিন তেল নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৩৯০ টাকার পরিবর্তে ৪১০-৪২০ টাকায় বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মোহাম্মদ আলী (৮০)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া ‘গৌর সাহা মিষ্টির দোকান’-এ ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরির অপরাধে একই আইনের ৪২ ধারায় শ্রী তপন সাহা (৪১)-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যক্রম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাংলাদেশের “পরিবেশ সমাচার” অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST