PriyoKhobor-PNG
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  পাইকগাছা ( খুলনা) উপজেলা সংবাদদাতা।। 

পাইকগাছা ( খুলনা) উপজেলা প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
| 1
Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, ওসি গোলাম কিবরিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, পীযুষ কান্তি মন্ডল, শেখ খোরশেদুজ্জামান, সুকুমার কবিরাজ, আবুল হাশেম, ইউনুস মোড়ল, আজিজুল খান, দিলীপ কুমার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, প্রভাষক সাঈদুর রহমান, সহকারী শিক্ষক প্রদীপ শীল, আসিফ ফিলিং স্টেশনের মালিক হাফিজুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, আলাউদ্দিন রাজা ও প্রকাশ ঘোষ বিধান। সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভায় জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে ডিলার ও খুচরা ডিলার পর্যায়ে তেল সরবরাহ করা, শৃঙ্খলার সহিত পাম্প থেকে তেল সংগ্রহ করা, যানজট নিরসন, বাস টার্মিনাল নির্মাণ, সন্ধ্যার মধ্যে নববর্ষের সকল অনুষ্ঠান শেষ করা, তরমুজ ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি বন্ধ করা, মাদক ও জুয়ার ব্যবহার এবং সরবরাহ বন্ধ করা সহ লতার পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকারীদের গ্রেফতার করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  ধুনটের এলাঙ্গী ইউনিয়নে ১,৭৭৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ‎                           
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST