PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

মেহেদী হাসান, শার্শা প্রতিনিধি:বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান

মেহেদী হাসান, শার্শা প্রতিনিধি:
এপ্রিল ১৩, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ণ
| 7
Link Copied!

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বেনাপোলের সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি জানিয়েছেন, জনপ্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে কাজ করতেই তিনি মেয়র পদে প্রার্থী হতে চান।

মফিজুর রহমান বলেন, “আমি বিশ্বাস করি রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। বেনাপোল পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও একজন সেবক হিসেবে তাদের জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, বেনাপোলের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে একটি আধুনিক হাসপাতাল স্থাপন, বন্দর সহ বাজারের যানযট নিরসন, জলাবদ্ধতা দূরকরণ, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সহজীকরণ তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যায়, যা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত করেছে।

স্থানীয়দের মতে, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা মফিজুর রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক চর্চারই প্রতিফলন। বিগত সময়ে হামলা–মামলা ও দমন-পীড়নের মধ্যেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি; বরং নেতাকর্মীদের পাশে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে গেছেন। প্রতিকূল পরিস্থিতিতে তার এই দৃঢ় অবস্থান ও সহমর্মিতা তাকে তৃণমূলের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।

এখন দেখার বিষয়, এই সেবামূলক মনোভাব ও প্রতিশ্রুতি কতটা জনসমর্থনে রূপ নেয় এবং নির্বাচনী মাঠে মফিজুর রহমান কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন।

আরও পড়ুনঃ  দিঘলিয়া সরকারি উন্নয়নমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এমপি এসকে আজিজুল বারী হেলাল 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST