PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় নিখোঁজের ৩ দিন পর মাঝির লাশ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১০, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
| 5
Link Copied!

 

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি শিববাড়ি গ্রামের শাহ আলম কালু মোল্লা (৩৫) নামের এক নৌকার মাঝির লাশ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে মোকামপুর খেয়াঘাট এলাকা থেকে নৌ-পুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালু মোল্লা গত ৭ এপ্রিল রাত ৯টার দিকে নৌকা নদীর চরে ভালোভাবে বাঁধার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কালু মোল্লা পেশায় নৌকার মাঝি ছিলেন এবং দীর্ঘদিন ধরে সেনহাটি বাজারের এক ব্যবসায়ীর নৌকায় কাজ করতেন। নিখোঁজের পর তার ব্যবহৃত স্যান্ডেল নৌকার ভেতরে এবং মোবাইল ফোন নদীর চরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, উদ্ধারকৃত লাশটি নিহতের স্ত্রী শনাক্ত করেছেন। নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর অসুস্থ বৃদ্ধের পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST