PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনট এলাঙ্গী ইউনিয়নে মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং ভিডাব্লিউবি কমিটি গঠন

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ৫, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
| 18
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদে মাদক প্রতিরোধ ও নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং ভিডাব্লিউবি (VWB) কর্মসূচির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎‎বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৬) দুপুরে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদাৎ হোসেন পিষ্টন।‎সভায় মাদকদ্রব্যের বিস্তার রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং সমাজের অসহায় ও দুস্থ নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।‎সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সামাজিক অপরাধ প্রতিরোধের পাশাপাশি নারী ও শিশুর অধিকার সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু কমিটি গঠন করলেই দায়িত্ব শেষ হবে না; বরং নিয়মিত কার্যক্রম পরিচালনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে।‎বক্তারা আরও বলেন, ভিডাব্লিউবি কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার সুযোগ রয়েছে। এ কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী নির্বাচন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি সহায়তার সঠিক বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।‎সভায় উপস্থিত কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুর রশিদ, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছা. জাকিয়া সুলতানা, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আলহাজ জিএম সম্রাট, এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল হক সরকার, প্রধান শিক্ষক আব্দুর রউফ, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির আতাউর রহমান পলাশ।‎এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফৌজিয়া ইয়াছমিন, মায়া খাতুন ও বিজলী খাতুন, ইউপি সদস্য আসাদুজ্জামান, আব্দুল মোমিন, মো. ফজলুল হক, আল আমিন, রোকনুজ্জামান, নুরুল ইসলাম, জেল হক ও বজলুর রশিদ। আরও উপস্থিত ছিলেন বুলবুল আহমেদ মিঠু, আফরোজা আক্তার, শহিদুল ইসলাম, রতন মিয়া, আব্দুল লতিব, আল মামুন ও মিলন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।‎সভায় অংশগ্রহণকারীরা মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST