PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাপাহারে নবনির্মিত নব-আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ৫, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
| 17
Link Copied!

পোরশা নওগাঁ প্রতিনিধিকামরুজ্জামান সরকার বাবু:

নওগাঁর সাপাহার উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্ত এলাকায় বিজিবির কার্যক্রম আরও গতিশীল করতে নবনির্মিত নব-আদাতলা বিওপি ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার আদাতলা গ্রামে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন নবনির্মিত এ বিওপি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+, রিজিয়ন কমান্ডার, উত্তর-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান মাসুম, পিএসসি, জি+। এ সময় সংশ্লিষ্ট উপ-অধিনায়ক, কোম্পানি কমান্ডারবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।নবনির্মিত এ বিওপি ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জলঢাকায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ শুরু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST