
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ নভেম্বর ২০২৬) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ ‘করতোয়া’য় এ সভার আয়োজন করা হয়। সভায় দিবসটি পালনে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে তা বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
আলোচনায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, কর্মসূচির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।সভায় দিবসটি সুশৃঙ্খল ও যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।


