PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৩, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
| 15
Link Copied!

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ হয়নি।অভিযোগ তদন্তে সাক্ষ্য প্রমাণ মিললেও এখনো কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাহী অফিসার যোগদানের পর থেকে পুকুর, হাট বাজার লীজের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে। পুকুর লীজের ক্ষেত্রে ভূয়া মৎস্যজীবি সমিতি দেখিয়ে পুকুর লীজ দেয়ার অভিযোগ ও প্রমাণিত। শুধু তাই নয় গোবিন্দগঞ্জের হাট বাজার গুলো সিন্ডিকেটের মাধ্যমে লীজ দেয়ায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। অবৈধ বালু উত্তোলনের ঘটনায়ও ইউএনও জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা দখলের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রাতের আধারে গ্রিল কেটে নিয়ে যায়।

এসব ঘটনায় ভিডিও ফুটেজ থাকলেও অদ্যবধি জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে শহীদ মিনারটি সংস্কার না করায় অদ্যবধি পতিত পড়ে রয়েছে। উল্লেখিত ঘটনায় মন্ত্রণালয় থেকে ২টি তদন্ত হলেও তদন্তের কোন রিপোর্ট প্রকাশ হয়নি।

আরও পড়ুনঃ  নাটকীয়তার অবসান ঘটিয়ে রিয়ালে ভিড়ছেন দিওমান্দে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST