PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় শিশু অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১০, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
| 38
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা।‎আয়োজনে শিশুদের অধিকার, নিরাপদ শৈশব এবং তাদের মেধা ও মনন বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিশুদের পরিবেশনায় বিভিন্ন পরিবেশনা উপস্থাপিত হয়।
‎
‎আয়োজকদের এ উদ্যোগ শিশুদের মধ্যে অধিকার সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
‎
‎
আরও পড়ুনঃ  বগুড়ায় মোটরসাইকেলের প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST