PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে জুতা-মোজা বিতরণ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
| 45
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি মাস উপলক্ষে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জুতা ও মোজা বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া শহরের শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।‎কর্মসূচির আওতায় বিদ্যালয়ের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে জুতা ও মোজা তুলে দেওয়া হয়।

এ সময় আয়োজকেরা বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় শিক্ষা-সামগ্রী ও আনুষঙ্গিক উপকরণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজন পূরণে এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনার পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সহায়ক করে তুলতে ভূমিকা রাখবে।

‎রোটারি ক্লাব অব বগুড়ার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।‎কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও রোটারি ক্লাবের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST