PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মাদকমুক্ত ‎আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণে সম্ভব না, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
| 20
Link Copied!
‎‎মোঃ নয়নমিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি:
মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।‎তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ও অডিটোরিয়ামে বিভিন্ন অনুদানের চেক, ঢেউটিন, শিক্ষার্থীদের বাইসাইকেল, কৃষকদের স্প্রে মেশিন, সার ও সবজি বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎‎সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।‎তিনি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। জনসচেতনতা ও জনগণের সহযোগিতার মাধ্যমেই এ ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।
‎
‎এছাড়াও বৃহস্পতিবার দিনব‍্যাপী বিরামপুর উপজেলার বিনাইল, জোতবানি ও মুকুন্দপুর এ তিনটি ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আলাদাভাবে অনুষ্ঠিত তিনটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
‎
‎
আরও পড়ুনঃ  ধুনটে জলাশয়ের ইজারা নিয়ে আইনি জটিলতা: মানববন্ধনে ২৫ জেলে পরিবারের প্রতিকার দাবি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST