PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কমলনগরে স্বল্প লাভে দেশি গরুর মাংস বিক্রি, ক্রেতাদের আস্থার নাম কসাই মামুন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
| 15
Link Copied!
‎হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ
‎
‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট বাজারে স্বল্প লাভে খাঁটি দেশি গরুর মাংস বিক্রি করে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন কসাই মামুন। বাজারে যেখানে গরুর মাংসের দাম তুলনামূলক বেশি, সেখানে তিনি মাত্র ৭৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছেন।‎প্রতিষ্ঠানের মালিক কসাই মামুন জানান, তিনি আশপাশের বিভিন্ন এলাকা থেকে দেশি গরু সংগ্রহ করেন এবং পশু চিকিৎসকের মাধ্যমে গরুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে পরিবেশসম্মত ও স্বাস্থ্যবিধি মেনে জবাইয়ের মাধ্যমে মাংস বিক্রি করেন।‎তিনি আবেগঘন কণ্ঠে বলেন, এক সময় আর্থিক অসচ্ছলতার কারণে নিজের পরিবারের জন্যও গরুর মাংস কেনা কঠিন ছিল। সেই অভিজ্ঞতা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি, লাভ একটু কম হলেও মানুষের নাগালের মধ্যে মাংস বিক্রি করবো, যেন সাধারণ মানুষও সহজে গরুর মাংস কিনে খেতে পারে।‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কসাই মামুনের এই উদ্যোগের কারণে প্রতিদিন তার দোকানে ক্রেতাদের ভিড় দেখা যায়। অনেক সময় ক্রেতাদের সিরিয়াল ধরে মাংস কিনতে হয়।‎মাংস কিনতে আসা এক ক্রেতা বলেন, ফজুমিয়ার হাট বাজারে কসাই মামুনের মাংসের মান ভালো। অন্য দোকানের তুলনায় এখানে প্রতি কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা কম দামে মাংস পাওয়া যায়। তাই আমরা নিয়মিত এখান থেকেই মাংস কিনি।
‎আবদুর রহমান নামে অপর এক ক্রেতা জানান, “আমি প্রায় ৭৫ কেজি মাংস কিনতে এসেছি। আমরা সব সময় মামুনের দোকান থেকেই মাংস কিনি। তার মাংসের মান ভালো, ওজনও সঠিক থাকে এবং দামও সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে।‎স্থানীয়দের মতে, ব্যবসা শুধু লাভের জন্য নয়, মানুষের সেবার মানসিকতা নিয়েও পরিচালিত হতে পারে—তার উজ্জ্বল উদাহরণ কসাই মামুন। স্বল্প লাভে খাঁটি দেশি গরুর মাংস বিক্রির এই ব্যতিক্রমী উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং এলাকায় একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
‎
‎
আরও পড়ুনঃ  বগুড়ায় মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST