PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
| 19
Link Copied!

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর বাবা তবিবর রহমান ফারাজী (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার রায়পুর ইউনিয়নের রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জানাজায় উপস্থিত হতে পারেননি তার ছোটছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। পারিবারের সদস্যরা জানিয়েছেন , তবিবর রহমান ফারাজী গত শনিবার দুপুরে হার্ট অ্যাটাক করেন। তাকে খুলনার একটি অভিজাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।মরহুমের বড় ছেলে ডা. এনামুল কবির খুলনায় কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। ছোট ছেলে বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।সোমবার বাদ যোহর জানাজা শেষে তবিবার রহমান ফারাজীর মরদেহ কয়ালখালি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি খাদ্য বিভাগের পরিদর্শক হিসেবে চাকরি করেছেন। কর্মজীবনে তবিবর ফারাজী দায়িত্বশীলতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  ধর্ষণ-খুনের প্রতিবাদে অভূতপূর্ব কর্মবিরতি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST