PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
| 17
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎
মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়ায় গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের চকসুত্রাপুর ও সেউজগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করা হয়।‎গ্রেফতার ব্যক্তিরা হলেন – সোনা চন্দ্র দাস (২৪), পিতা বিশ্ব চন্দ্র দাস, সাং-চমড়গোচা, থানা-সোনাতলা; মো. হৃদয় (১৯), পিতা মো. মহসিন আলী, সাং-জানিয়ার বাগান, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট; মো. রনি (২২), পিতা মৃত আয়নাল, সাং-বয়রাদিঘী, থানা-শাজাহানপুর; মো. জিহাদ (২৯), পিতা মো. সোহেল রানা, সাং-কড়িতলা, থানা-সারিয়াকান্দি এবং মো. হাসান (৩০), পিতা মৃত তোতা মিয়া, সাং-ইসলামপুর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া।
‎অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পাঁচ আসামিকে পৃথক মেয়াদে সাজা প্রদান করেন। এর মধ্যে প্রথম আসামি সোনা চন্দ্র দাসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামি মো. হৃদয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, তৃতীয় আসামি মো. রনিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, চতুর্থ আসামি মো. জিহাদকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং পঞ্চম আসামি মো. হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধে বগুড়া শহর ও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।‎সংশ্লিষ্টরা বলছেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুনঃ  কুড়িগ্রাম নাগেশ্বরীতে জমি মামলার সমন হাতে পেয়ে বাদী বাড়িতে তাণ্ডব প্রাণনাশের হুমকি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST