PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
| 37
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

 জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপ লাইনে টাই-ইন কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ রাখা হবে।‎পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
‎পিজিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়ার বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত সময়ে বগুড়া শহর নেটওয়ার্কের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।‎সরবরাহ বন্ধ থাকার কারণে বগুড়া শহর এবং সংলগ্ন এলাকার সব ধরনের গ্যাস গ্রাহক সাময়িকভাবে ভোগান্তিতে পড়বেন। এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের পাশাপাশি শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি স্টেশনও রয়েছে।‎টানা ২০ ঘণ্টা গ্যাস না থাকায় বিশেষ করে বাসাবাড়িতে রান্নাবান্না এবং গ্যাসনির্ভর ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে গ্যাসচালিত সিএনজি স্টেশনগুলোতেও এর প্রভাব পড়তে পারে।

‎পিজিসিএল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করবে বলে জানিয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে সংকট,সম্ভাবনা উন্নয়নের শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST