PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আগুনে ভম্ম-ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ দ্রুত ত্রাণের আশ্বাস

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩০, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
| 60
Link Copied!

রতন রায়, কুড়িগ্রাম:

রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া-বালাপাড়া এলাকায় গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে মো. দবির উদ্দিনের পরিবারের বসতঘর ও সমস্ত আসবাবপত্র। বাড়ি পরিদর্শনে গিয়ে কায়কোবাদ প্রথমে দবির উদ্দিনের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িটির প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত জানতে চান।এ সময় আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “এই দুর্যোগে আমি পরিবারটির পাশে আছি। প্রশাসনিকভাবে জেলা পরিষদ থেকে যা সম্ভব, তা দ্রুত করা হবে। পাশাপাশি বেসরকারি পর্যায়েও ত্রাণ সংগ্রহে উদ্যোগ নেওয়া হচ্ছে।” তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দবির উদ্দিনের পরিবার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

পরিদর্শনকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনের এই দ্রুত সাড়া দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ।

আরও পড়ুনঃ  রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST