
মোঃ মামুনুর রশিদ,মনিরামপুর প্রতিনিধি:
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ায় মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাব(এমআরসি) নেতারা।আজ এক বিবৃতিতে এমআরসি’র সভাপতি মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান বলেন, বাসসের নতুন এমডি মুহাম্মদ কাদের গনি চৌধুরীর পেশাগত অভিজ্ঞতা, সততা এবং দক্ষতা দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে অবদান রাখবে।
এমআরসি নেতারা মুহাম্মদ কাদের গনি চৌধুরীর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।


