PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গোকুলে ২৪০ সুবিধাভোগীর মাঝে ভিজিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৭, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
| 19
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদে ভিজিডাব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় ২৪০ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় গোকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নির্ধারিত তালিকাভুক্ত উপকারভোগীদের হাতে সরকারি বরাদ্দের চাল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আজমল হোসেন দুলাল, ইউপি সদস্য রেজাউল করিম টুলু, মোফাজ্জল হোসেন যাদু, আব্দুল কাফি মন্ডল ও মোছাঃ রিনা বেগম। এছাড়া স্থানীয় গ্রাম পুলিশের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।চাল বিতরণকালে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নিয়মিত সহায়তা দিয়ে আসছে। ভিজিডাব্লিউবি কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা পাওয়ায় নিম্নআয়ের পরিবারগুলো বিশেষভাবে উপকৃত হচ্ছে। সরকারের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের দৈনন্দিন খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।এ সময় উপকারভোগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সরকারি সহায়তার চাল হাতে পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং এ কর্মসূচি অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা জানান, নিয়মিতভাবে এ ধরনের খাদ্য সহায়তা পেলে এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর খাদ্য ব্যয় কিছুটা কমাতে এই সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু: বাসচাপায় সেনাসদস্য ও স্ত্রী নিহত, কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST