PriyoKhobor-PNG
শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরে অনুমোদনহীন মবিল কারখানায় র‌্যাবের অভিযান

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১২, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
| 89
Link Copied!

এস আর নিরব,যশোরঃ

যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামে সিদ্দিক পেট্রোল পাম্পের পাশে অনুমোদনহীন একটি মবিল কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার (১২ আগস্ট) র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ প্যাকেটজাত মবিল, কাঁচামাল, বোতল, লেবেলসহ মবিল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে অনুমোদনহীন মবিল কারখানার অস্তিত্বের সত্যতা পাওয়া গেছে। বর্তমানে অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ  যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোর থেকে দালাল আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST