PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১২, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
| 18
Link Copied!

কামাল খান

আজ সিলেট জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো ইউনিটের নিয়মিত ড্রিল “মাস্টার প্যারেড”। প্যারেডে সুসজ্জিত পুলিশ দলের সালামি গ্রহণ করেন সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়। এসময় প্রতিটি অফিসার-ফোর্সের পোষাক-পরিচ্ছদ ও শৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করেন। ভালো টার্ন আউট প্রদর্শনকারি পুলিশ সদস্যদের বিধি মোতাবেক জিএস মার্ক (গুড সার্ভিস মার্ক) প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

পরে সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে সকাল ১০.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইন্স বীর মুক্তিযোদ্ধা শহিদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পিআরএল-এ যাওয়া সহকর্মীদের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরবর্তীতে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST