PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১০, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
| 10
Link Copied!

মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোয়ালমারী উপজেলা শাখা।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের জাস্ট ইট রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৬ শিক্ষার্থীকে তাৎক্ষণিক ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ বোয়ালমারী উপজেলা শাখার ছাত্র ও যুববিষয়ক সম্পাদক আলী আব্বাস।উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রমজান ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতৈর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নজমুল হাসান।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে মেধা ও জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST