PriyoKhobor-PNG
বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১০, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
| 11
Link Copied!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আগামী ১২ আগস্ট বুধবার। এ উপলক্ষে ইসমাইল হোসেন ফাউন্ডেশন ও মরহুমের পরিবারের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৯টায় শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে কোরআনখানি এবং বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বাদ আসর টেপিরবাড়ী পশ্চিমপাড়ায় মরহুম কাছম আলীর বাড়ি জামে মসজিদে ইসমাইল হোসেনের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মরহুমের পরিবারের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছে পরিবার।

উল্লেখ্য, বিশিষ্ট সাহিত্যিক, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুলের পিতা মোঃ ইসমাইল হোসেন ২০১৪ সালের ১২ আগস্ট ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

ইসমাইল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মির্জা আব্বাসের মামলায় রায় ৩০ নভেম্বর
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST