PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
| 10
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে রোববার (২ আগষ্ট) বিকেলে সাপাহার-খঞ্জনপুর সড়কে চারা রোপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী বন সংরক্ষক নাইমা আকতার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু),সাপাহার রেঞ্জ অফিসার শাহাদাৎ হোসাইন, বিট অফিসার মতিউর রহমান।

এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করা হয়।

আরও পড়ুনঃ  পিছিয়ে যাওয়ার শঙ্কা গাজায় যুদ্ধবিরতি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST