PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
আগস্ট ২, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
| 16
Link Copied!

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এর দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রবিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিটেইলার পর্যায়ে ভোক্তার জন্য মূসকসহ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গায় ডুগডুগী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST