PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মুন্সিগঞ্জ আ.লীগের আমলে একাধিকবার কারানির্যাতিত বিএনপি নেতা আজিজ এর বার্তা।

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৩, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
| 27
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী –

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের দুঃসময়ে রাজপথ থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে দীর্ঘ ১৭ বছরের শাসনামলে একাধিকবার আওয়ামী লীগের আমলে কারানির্যাতিত বিএনপি নেতা মোঃ আব্দুল আজিজ এর বার্তা।

স্বৈরাচার আওয়ামী লীগের আমলে তিনি শত বাধা-বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি মুন্সিগঞ্জ শহর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ বলেন, ১৯৯০ সাল থেকে বিএনপি দলের সঙ্গে আমি সংযুক্ত আওয়ামী লীগের ১৭ বছর শাসনামলে ব্যাপক রাজনৈতিক প্রতিহিংসা দমন-পীড়ন, ও মিথ্যা মামলায় ২৫ বারের মত জেল-জুলুম শিকার হয়েছে আমার উপর।

বিএনপি নেতা মোঃ আব্দুল আজিজ তিনি আরও বলেন,‎ রাজনীতি করতে গিয়ে আমরা শুধু মামলা বা জেলই পাইনি; আমরা হারিয়েছি সময়, শান্তি, অনেক স্বপ্ন। পরিবারগুলোও এই কষ্টের অংশীদার হয়েছে। ‎আমি কাউকে দোষ দিতে চাই না। শুধু একটা কথাই বলতে চাই রাজনীতিতে যারা দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেছে, তাদের অবদান যেন ভুলে না যাওয়া হয়। কারণ রাজনীতির বড় বড় সিদ্ধান্তের পেছনে, মিছিলের সামনে, পুলিশের লাঠির আঘাতের নিচে সবসময়ই থাকে তৃণমূলের সেই নেতাকর্মীরা। ‎আর সেই নেতাকর্মীদের চোখে আজও একটাই প্রশ্ন ঘুরে বেড়ায় আমাদের ত্যাগের মূল্য কি সত্যিই কেউ মনে রাখবে।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণের পর স্থায়ী জামিন পেলেন আমির হামজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST