PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আগামী প্রজন্মের এক বাতিঘরঃ নজরুল ইসলাম মঞ্জু 

দৈনিক গণআওয়াজ
জুলাই ১১, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
| 20
Link Copied!

 মনুষ্য বিবেক জাগরিত হোক আর একবার ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সহযোগী সংগঠন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ, নতুনতারা মহিলা পরিষদ ও নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তার বক্তব্যে বলেন শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, মানবসেবা, পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা ও তার সকল সহযোগী সংগঠন ভূয়সী প্রশংসা রেখে যাচ্ছে। আগামীর প্রজন্মের এক বাতিঘর এর আশা দেখছি এই সংগঠনের ভিতর। গতকাল সন্ধ্যা ৭টা, নতুনতারা ভবন মিলনায়তনে এক জামকালো আয়োজনে তিনি উপস্থিত থেকে এই বক্তব্য রাখেন। কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেখ আবু আসলাম বাবু। উদ্বোধক ছিলেন তাসরিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এবিএম আদেল মুকুল, অনিন্দ্য আনিস, ডক্টর সুরাইয়া ইয়াসমীন হীরা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা। প্রধান অতিথিকে ফুলের পরিবর্তে ফলের শুভেচ্ছা প্রদান করা হয়।

সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জুকে নতুনতারা গুণীজন সম্মাননা ২০২৬ প্রদান করা হয়। বিশেষ অবদানের জন্য ছয়জনকে নতুনতারা আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক ( গবেষণা ), স্মৃতি রেখা বিশ্বাস ( বাচিক শিল্পী ), রাশিদা আখতার লিলি ( সমাজসেবা), অনিন্দ্য আনিস ( কবিতা ), আসাদুজ্জামান মিলন ( সমাজসেবা ), সরদার আব্দুল আজিজ ( সংগঠক )।

এর আগে বিকাল ৪ টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এবং নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল এর সভাপতিত্বে প্রথম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। বিশেষ অতিথি ছিলেন দিলরুবা লিপি, রাশিদা আখতার লিলি, মোঃ সাজ্জাদ হোসেন বিশ্বাস, স্মৃতি রেখা বিশ্বাস, শেখ মোঃ শামসুদ্দোহা বাঙালি। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

শেখ আবু আসলাম বাবু সম্পাদিত ও প্রকাশিত সাপ্তাহিক নতুনতারা বিশেষ সংখ্যা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা এর ৪৮তম শুভ জন্মদিন ও নতুনতারা সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক এইচ এম হাকিমসহ স্বপরিবার আহত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST