PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

দাকোপে অসহায় বৃদ্ধ নারী ফুলপাতার পাশে উপজেলা যুবদল।

দৈনিক গণআওয়াজ
জুলাই ১১, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
| 27
Link Copied!

 

পাপ্পু সাহা (বাজুয়া) দাকোপ প্রতিনিধিঃ
খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার অসহায় বৃদ্ধ নারী ফুলপাতাকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে উপজেলা যুবদল।
শনিবার (১১ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খানের নির্দেশে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখের নেতৃত্বে ওই বৃদ্ধকে খাদ্যসামগ্রী দেয়া হয়।
এতে উপস্থিতি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন রায়, আবু সাঈদ গাজী, মো. বদিয়ার শেখ, সদস্য পাপ্পু সাহা ও বাবু সরদার প্রমূখ।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখ জানান, মিডিয়ার মাধ্যমে এই বৃদ্ধ মায়ের সম্পর্কে জেনেই ছুটে এসেছি। যুবদল সব সময় মানবিক কাজের সাথে জড়িত আছে এবং থাকবে। এমন অসহায় একজন বৃদ্ধ নারীকে সহায়তা করতে পেরেই আমরা ধন্য। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি তেল, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি রসুন, ২ কেজি চিনি, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম দুধ, শুকনা মরিচ, মশার কয়েল, পেস্ট, ব্রাশসহ দৈনন্দিন সামগ্রী।

আরও পড়ুনঃ  তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST