সুমন শেখ, স্টাফ রিপোর্টার।।
আজ ১০ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের উদ্যোগে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (FPAB) কুষ্টিয়া জেলা শাখার হলরুমে পেশাজীবী সংগঠন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা বিভাগ), কুষ্টিয়া জেলা শাখা-এর নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মীর ওয়াহিদুজ্জামান সভাপতি এবং মোঃ শাফি উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ মাঈনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের ও মোঃ নাজমুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুজ্জোহা, অর্থ সম্পাদক মোঃ শাহীন উদ্দীন, দপ্তর সম্পাদক মোঃ মহিবুল হক এবং তথ্য ও গবেষণা সম্পাদক শরীফ আহমেদ। পাশাপাশি সংগঠনের বিভিন্ন পদে আরও সদস্য নির্বাচিত হন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আক্কাস আলী। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং পরিবার পরিকল্পনা বিভাগের সেবার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।
উল্লেখ্য, নবগঠিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।