PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কামারখন্দে ১ হাজার ৬৭০ কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ-সার বিতরণ

দৈনিক গণআওয়াজ
জুলাই ৮, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
| 28
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের কামারখন্দে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হচ্ছে।কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে প্রতি জনকে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, যা এক বিঘা জমিতে আবাদে ব্যবহার করা যাবে।

এ ছাড়া ২০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং বালাইনাশক দেওয়া হয়েছে।অন্যদিকে ৬৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন সাত ধরনের সবজির বীজের সাতটি প্যাকেট দেওয়া হয়।

এসবের মধ্যে ছিল কলমি শাক, লাউ, চালকুমড়া, পুইশাক, বেগুন, শসা ও মিষ্টিকুমড়ার বীজ। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত। এতে স্বাগত বক্তা ছিলেন কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন।

আরও পড়ুনঃ  এইচএসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালেন আবুল কালাম মোল্লা।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST