PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভবিষ্যতে যাতে কোন নাগরিকের কারো কাছে হাত পাততে না হয় সে লক্ষে কাজ করছে বর্তমান সরকার।- এমপি আবু সুফিয়ান।

দৈনিক গণআওয়াজ
জুলাই ৬, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
| 20
Link Copied!

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচির ধারাবাহিকতায় দলের নেতাকর্মীরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। তিনি বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে যাতে কোন নাগরিকের কারো কাছে হাত পাততে না হয় সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার ২০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্বির আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্ব দিচ্ছে বিএনপি। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলাই দলের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান আলী, মনসুর আলম, হাফেজুল ইসলাম, মিলন, মাহমুদ আলী, আব্বাস, সাখাওয়াত হোসেন, মনির আহমেদ, হাফেজ আজিম, যুবদল নেতা এরশাদ আলী, তাজ মোহাম্মদ, নোমান হোসেন, মোহাম্মদ ইসমাইল, রনি, সোহেল, পাশা, থানা ছাত্রদলের আহ্বায়ক এয়াকুব আলী জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ খোকশা বাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করল জেলা প্রশাসন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST